ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৫ নভেম্বর ২০২৬
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় ভোরে সড়ক দুর্ঘটনায় নছিমন বিবি (৫০) নামের এক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নছিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসন আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ছয়ঘরিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো একটি যান নহিমন বিবিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!