ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ৭ নভেম্বর ২০২৬
ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি
ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন আরএমও) ডা. তামজিদ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রশাখা’ এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনকালে  ডা. তামজিদ বলেন, ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

এ সময় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহমত আলীসহ প্রশাখার পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, দোকানে দোকানে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহমত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!