মনপুরায় জাতীয় সমবায় দিবস পালিত
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলার মনপুরা উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীবের সভাপতিত্বে এ সময় ওসি মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন চৌধুরী বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল এহসান জসিম এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।