মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র্যালি
নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাদেবপুর উপজেলা শাখা।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় মহাদেবপুর স্থানীয় বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে স্থানীয় বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে মাছ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।