ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৯ নভেম্বর ২০২৬
লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠন
লালমোহনের মোতাহার নগর ইউনিয়নের যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটিতে মো. শাহজাহাদা আহমেদ মিয়াজিকে আহ্বায়ক ও রাসেল বাচ্চু মাতাব্বরকে সদস্য সচিব করা হয়েছে  ।

এ ছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হোসেন মুন্সি, যুগ্ম-আহ্বায়ক শাহিন আলম মতিন মাতাব্বর, মো. ফারুক হোসেন, মো. ফরহাদ হাওলাদার ও মো. ছালাউদ্দিন।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন সুমন পাটওয়ারী, মো. জাহিদুল ইসলাম মিশু, মো. মনির ও মো. রাসেল। 

নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করতে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!