[ অর্থনীতি ]
ব্যাংকগুলোকে অর্থনৈতিক শুমারিতে সহযোগিতার নির্দেশ
বাংলাদেশ ব্যাংকের লোগো- ফাইল ফটো
দেশের সব তফসিলি ব্যাংককে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর গণনাকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালনা করতে যাচ্ছে।
এ শুমারি হতে প্রাপ্ত তথ্য-উপাত্ত দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরবে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ব্যাংক
লিংক সফলভাবে কপি হয়েছে!