ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ২১ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় অনুযায়ী, আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রথম গাড়িতে থাকা একই পরিবারের বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে নিহত হন। অপর গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় মারা যান।

দুর্ঘটনায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ গাড়ির গতিপথ পরিবর্তনের কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম চলছে।

Advertisement

আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করে। তবে দুর্ঘটনায় গাড়ি দুটির সব আরোহীরই মৃত্যু হয়েছে।

আল-উকাইর-আল-উয়ুন সড়কটি পূর্বাঞ্চলীয় প্রদেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।

সূত্র: সৌদি গেজেট

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!