[ চাকরি ]
এয়ার অ্যাস্ট্রায় চাকরির সুযোগ
ফাইল ফটো
এয়ার অ্যাস্ট্রা সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কেবিন সার্ভিসে লোকবল নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ, কেবিন সার্ভিস।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস অফিস, ইন্টারনেট অ্যান্ড ইমেইল যোগাযোগ দক্ষ হতে হবে।
সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। তবে এর আগে বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আবেদন লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ মার্চ, ২০২৩
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!