পরিবার পরিকল্পনা অধিদফতরে চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার টাকা
পরিবার পরিকল্পনা অধিদফতরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম অপারেশনাল প্ল্যানের আওতায় লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ পদে আবেদন করতে পারবেন।
পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট (কোয়ালিটি ইম্প্রুভমেন্ট)।
পদের সংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি অথবা পাবলিক হেলথ/সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফ্যামিলি প্ল্যানিং/ম্যাটারনাল হেলথ/পাবলিক হেলথ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এমএস অফিস অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে। এমআইএস, ডিএইচআইএসটু বা যেকোনো ডিজিটাল অ্যাপে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এফপিসিএস কিউআইটি ইনিশিয়েটিভ ও এফপি সার্ভিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে ব্যাপক জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৩৫-৫৫ বছর।
বেতন: মাসিক বেতন সাকল্যে ১,২০,০০০ টাকা।
যেভাবে আবেদন করা যাবে: আগ্রহীদের ডিরেক্টর, সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ বরাবর আবেদন করতে হবে। আবেদন, জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র [email protected] ঠিকানায় ই–মেইল করে দিতে হবে।
আগ্রহীরা আগামী ৪ এপ্রিল, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।