[ খেলা ]
এনসিএলের পৃষ্ঠপোষকতায় মধুমতি ব্যাংক
এনসিএলের পৃষ্ঠপোষক হিসেবে মধুমতি ব্যাংকের নাম বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৬তম আসরে পৃষ্ঠপোষক হয়েছে মধুমতি ব্যাংক। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকটি এবারের আসরে মাঠের ব্র্যান্ডিং সত্ত্বও পেয়েছে।
শুক্রবার বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মধুমতি ব্যাংকের দুই কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন।
মধুমতি ব্যাংক জন্মলগ্ন থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে অংশ নিচ্ছে। ২০২৩ সালে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ও বাংলাদেশ-আয়ারল্যান্দ সিরিজের প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষক ছিল।
.png)
শনিবার (১৯ অক্টোবর) থেকে পর্দা উঠতে যাওয়া চারদিনের ম্যাচের এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। আসন্ন ২০২৪-২৫ মৌসুম থেকে দুই টায়ার থাকছে না। এক টায়ারে সকল দল একে অন্যের মুখোমুখি হবে। আসরের খেলাগুলো দেশের আট ভেন্যুতে গড়াবে। অংশগ্রহণকারী দলগুলো হল ঢাকা, রংপুর, সিলেট, ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!