ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে ‘এইডস রোগীর’ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ৬ সেপ্টেম্বর ২০২২
শাহবাগে ‘এইডস রোগীর’ মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর শাহবাগের শিববাড়ি এলাকার ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মিলন (৪০)। তিনি এইডসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

Advertisement

মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবার নাম মৃত শাহজাহান। দ্বীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন মিলন। তিনি নিজেও এইডসে আক্রান্ত। তারা দুজন শিববাড়ি ফুটপাতে ঘুমাতেন। মিলন কারওয়ান বাজারে লেবারের কাজ করতেন বলেও জানান রকি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!