ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকায় হালকা বাতাসের সঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ২০ অক্টোবর ২০২৬
ঢাকায় হালকা বাতাসের সঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ছবি -সংগ্রহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজকের আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!