ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌচাকে হানা বাজপাখির, প্রাণ গেল কৃষকের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ২৩ ডিসেম্বর ২০২২
মৌচাকে হানা বাজপাখির, প্রাণ গেল কৃষকের
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে হায়দার আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। মৃত ৪২ বছর বয়সী হায়দার একই গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

আহতরা হলেন- সাহারবাটি গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু, হায়দার আলীর ছেলে মাসুম, আনন্দ মণ্ডলের ছেলে হায়াত আলী ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী।

Advertisement

সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, সাহারবাটি মাঠের একটি গাছে বাসা বেঁধেছিল মৌমাছি। হঠাৎ বাসাটিতে হানা দেয় একটি বাজপাখি। এতে মৌমাছিরা ছোটাছুটি করতে থাকে। এ সময় মাঠে কর্মরত লোকজনের ওপর আক্রমণ শুরু করে মৌমাছির দল। মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই মারা যান হায়দার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবীর হাসান বলেন, মৌমাছির হুলে আহত তিনজন আশঙ্কামুক্ত। অবস্থা গুরুতর হওয়ায় মোহাম্মদ আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!