প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে বড়কুড়া দক্ষিণপাড়ায় কাঁঠাল গাছে থাকা মৌমাছির চাকে চিলের আক্রমণে চাকে থাকা অসংখ্য মৌমাছি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে পথচারী থেকে শুরু করে এলাকার শতাধিক বাসিন্দা মৌমাছির কামড়ে আহত হন।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে নারীসহ ৪ জনের আত্মহত্যা
.png)
মৌমাছির কামড়ে আহত বড়কুড়া গ্রামের আজিজুল হক জানান, আমি সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে জামতৈল বাজার থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় বড়কুড়া দক্ষিণপাড়ায় পৌঁছালে প্রায় শতাধিক মৌমাছি আমার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। মৌমাছির কামড়ে আমিসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ফাহিম ইবনে সাকলায়েন বলেন, সন্ধ্যার পর থেকে মৌমাছির কামড়ে আহত অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের একজনকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে। রোগী ও স্বজনদের অতিরিক্ত ভিড়ে চিকিৎসা দিতে আমাদের অনেকটা হিমসিম খেতে হচ্ছে।