ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এএসআইকে মারধরে হাত ভেঙে দেন দোকানিরা, আটক ২০

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ১৮:২৩, ১৩ এপ্রিল ২০২৩
এএসআইকে মারধরে হাত ভেঙে দেন দোকানিরা, আটক ২০
ফাইল ছবি

ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই ফিরোজকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান মোড়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে কলাবাগান মোড়ে কাপড় কিনতে যান ডিএসবি শাখায় কর্মরত এএসআই ফিরোজ। এ সময় কাপড়ের দোকানদার আসলামের সঙ্গে দাম নিয়ে তর্কবিতর্ক হয়। কাপড় না কিনে এএসআই ফিরোজ অন্য দোকানে গেলে আসলামের নেতৃত্বে দোকানদাররা তাকে মারধর করেন। হামলায় এএসআই ফিরোজ আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করেছে।

খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কাপড় কিনতে গিয়ে ডিএসবির এএসআই ফিরোজ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন এ সময় তাকে স্থানীয় দোকানদার ও সন্ত্রাসীরা তাকে মারধর করেন। সন্ত্রাসীরা তার হাত ভেঙে দিয়েছেন। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!