গ্রেফতারকৃতরা হলেন, পাবনার ঈশ্বরদীর বাসিন্দা সুমন আলী ও জমির উদ্দীন। অনলাইনে বিজনেস ভিসার আবেদন করার পর সোমবার নির্ধারিত দিনে কাগজপত্র জমা দিতে এসেছিলেন তারা। এ সময় যাচাই-বাছাইয়ে তাদের কাগজপত্র জাল প্রমাণিত হয়।
বিষয়টি রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার মনোজ কুমারকে জানালে তিনি নিজেই ভিসা এপি কেশন সেন্টারে আসেন। পরে আসামিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
.png)
ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, কামাল নামের এক দালালের মাধ্যমে এ দুই যুবক বিজনেস ভিসার জন্য আবেদন করেছিলেন বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। যাচাই-বাছাই করে দেখা যায়, আবেদনের সঙ্গে তারা যেসব কাগজ দিয়েছেন তার সবই জাল। জাল কাগজে ভিসার আবেদন করায় তাদের পুলিশে দেওয়া হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, জাল কাগজে ভিসার আবেদন করায় ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে দু’জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।