কারাগারে যাওয়া আসামিরা হলেন- মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
এদিন উচ্চ আদালত থেকে নেয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তারা বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৪ আগস্ট উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান আসামিরা। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা যায়।
এর আগে, গত ২১ আগস্ট মশা নিধনের কীটনাশক সরবরাহে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলে মার্শাল এগ্রোভেট কেমিকেল ইন্ডস্ট্রিজ লিমিটেডের এই তিন কমকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. রাহাত আল ফয়সাল। মামলার অপর আসামি হলেন- চীনা নাগরিক লি কিউইয়াং।