[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে যুবদল নেতা কারাগারে
ফাইল ফটো
কিশোরগঞ্জে নুরুল ইসলাম রুবেল নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া নুরুল ইসলাম রুবেল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, জেলা শহরের চরশোলাকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তোফা জানান, রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। শুক্রবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!