ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম বাগানে পড়েছিল হাত-পা বাঁধা এক ব্যক্তি

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ২৫ জুলাই ২০২৪
আম বাগানে পড়েছিল হাত-পা বাঁধা এক ব্যক্তি
চিকিৎসাধীন ওই অজ্ঞাত ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মধ্য বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের একটি আম বাগান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বামন্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় নিশিপুর গ্রামের একটি আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে পুলিশকে খবর দেন তারা। এরপর স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Advertisement

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, চেতনানাশক ওষুধ দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!