ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ৪ অক্টোবর ২০২৪
ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
নিহত সানজিদ -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় গুণবতী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে। সে গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের ফুফা গুণবতী হাই স্কুলের শিক্ষক মো. মিলন জানান, শুক্রবার সকাল ১১টায় মো. সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে তার ফুফুর জন্য নাশতা কিনে বাড়িতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুণবতী স্টেশনে যাত্রাবিরতি করে। একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গুণবতী স্টেশন অতিক্রম করার সময় সানজিদ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement

লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন, সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সঙ্গে কথা বলে ফোর্স পাঠাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!