[ দেশজুড়ে ]
নান্দাইলে যুবদলের লিফলেট বিতরণ-গণসংযোগ
নান্দাইলে যুবদলের লিফলেট বিতরণ-গণসংযোগ। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ জেলার নান্দাইলের বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ‘ধানের শীষ’ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ এবং জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক জেলা ও উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!