বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে জুরাডো সড়কপথে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষ্মীকোলা গির্জা থেকে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর গির্জায় আগমন করেন। তার সফরসঙ্গী হিসেবে দূতাবাসের মিস্টার জুস ছিলেন।
বিকেল সাড়ে ৩টার দিকে জুরাডো জয়পুরহাটের খঞ্জনপুর গির্জা থেকে নওগাঁর ধামুইরহাট উপজেলার বেনীদুয়ার চার্চের উদ্দেশ্যে গমন করেন এবং সেখানে কার্যক্রম শেষে রাত ৮টার দিকে পুনরায় জয়পুরহাটের খঞ্জনপুর গির্জায় আগমন করেন। তিনি খঞ্জনপুর গির্জার রেস্ট হাউজে রাত্রিযাপন করেন।
.png)
জয়পুরহাটে রাষ্ট্রদূত জুরাডোর বিশেষ কোনো কর্মসূচি নেই। নওগাঁর ধামুইরহাট উপজেলাধীন বেনীদুয়ার চার্চে খ্রিস্টানদের ধর্মানুষ্ঠানে যোগদানের জন্য মূলত তিনি আগমন করেন।
চার্জ দ্যা অ্যাফেয়ার্স জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর গির্জার রেস্ট হাউজে রাত্রিযাপন করেন। রাষ্ট্রদূত এর আগে জয়পুরহাটে কখনো আগমন করেননি বলে জানা যায়।
জয়পুরহাট চার্চ মিশনের তথ্য অনুসারে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি মিলে ঐ এলাকায় ৮০০ খ্রিস্টান ধর্মীয় জনসাধারণের বসবাস রয়েছে বলে জানা যায়। চার্চ মিশনের আওতাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি চক্ষু হাসপাতাল এবং একটি গির্জা রয়েছে।
চার্জ দা অ্যাফেয়ার্স রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলাধীন বেনীদুয়ার চার্চে খ্রিস্টানদের ধর্মানুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে জয়পুরহাট জেলা ত্যাগ করবেন বলে জানা যায়।