[ দেশজুড়ে ]
জয়পুরহাটে ভুয়া এনএসআই সদস্য আটক
আটককৃত মোহাম্মদ রুবেল হোসেন -ছবি: সংগৃহীত
জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী মোহাম্মদ রুবেল হোসেন নামে এক প্রতারককে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ রুবেল হোসেন সদর উপজেলার ভাদসা ইউপির দক্ষিণ দিওর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন জানান, বিভিন্ন এনজিও থেকে চাঁদাবাজি করার সময় এনএসআই সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে ধরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!