ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কৌতূহলী ওটিলিয়া: সংসদের ভেতর কেমন, দেখতে চান
‘বিলিয়নেরা’ খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা বাংলাদেশের জাতীয় সংসদের ভেতর দেখতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি জানি না সংসদের ভেতরে কী আছে। দেখতে খুব বড় মনে হচ্ছে। আমি কৌতূহল ভেতরে এটি দেখতে কেমন হবে।’ বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে স্ট্রিট ফুডের স্বাদ নিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
আপনার কি আরও কিছু দেখার পরিকল্পনা আছে? এমন প্রশ্নের জবাবে ওটিলিয়া আরও বলেন, ‘হ্যাঁ, আমি এইবার অনেক জায়গা ঘুরে দেখতে চাই। আগেরবার আমার সেই সুযোগ ছিল না। কিন্তু এবার আমি সবকিছু ঘুরে দেখতে চাই, আপনাদের কালচার সম্পর্কে আরও জানতে চাই।’
উল্লেখ্য, ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন ‘বিলিয়নেরা’ খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর একটি ছবি পোস্ট করে ওটিলিয়া জানান, তোমার শহর ঢাকায় নিরাপদে পৌঁছেছি এবং আমার দুর্দান্ত সব ভক্ত অনুরাগীদের দেখতে আর তর সইছে না।
শুক্রবার অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।