[ দেশজুড়ে ]
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় প্রাণ গেল নাঈমের
দুর্ঘটনাকবলিত বাস-মোটরসাইকেল -ছবি: সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিস রোডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন উপজেলার সাদিসপুর গ্রামের মো. মজনুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বলদগাছী থানার ওসি শাহ্জাহান আলী বলেন, মোটরসাইকেল আরোহী নাঈমকে অপর দিক থেকে আসা বাস সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। ঘটনার পর ঘাতক বাসচালক পালিয়ে গিয়েছেন। মরদেহ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জানিয়েছেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি মামলা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!