ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৪ কোটি টাকার অবৈধ চরঘেরা জাল জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৫ ডিসেম্বর ২০২৪
১৪ কোটি টাকার অবৈধ চরঘেরা জাল জব্দ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা চরঘেরা জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার সকাল ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড (দক্ষিণ জোন) বিসিজি স্টেশন নিজামপুরে কর্মরত সুজা উদ্দীনের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি দল এই অভিযান চালায়।

Advertisement

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন নিজামপুর, হাজিপুর, খ্রিষ্টানপাড়া, জামালপুর, নতুন বাজার ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ লাখ ১৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। তবে, এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কলাপাড়া উপজেলা মেরিন ফিশারি অফিসার মো. আশিকুর রহমান জানান, জব্দকৃত ৯ লাখ ১৫ হাজার মিটার চরঘেরা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!