ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ৪ ডিসেম্বর ২০২৪
ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার জব্দ
জব্দকৃত স্বর্ণের বার -ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ করা ১১টি স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!