ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ২০ ডিসেম্বর ২০২৪
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ফেরি- ফাইল ফটো

ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, এদিন ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৭টা ২০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!