ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৪
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় ফেরি- ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতের শেষ ভাগ থেকে কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান ছিল না। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!