[ দেশজুড়ে ]
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত ১৮ ডিসেম্বর নিরীহ মুসল্লিদের ওপর সাদ পন্থীদের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সেক্রেটারি নাজমুল হোসাইন, শান্তিনগর মারখাজ মসজিদের মাওলানা হারুনুর রশীদ ফয়সাল ও মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
.png)
সমাবেশে বক্তারা তাবলিগের সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করে তাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!