এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. মঈনুল হক বলেন, উপজেলার মাদরাসাগুলোতে অনেক দরিদ্র শিক্ষার্থী পড়াশোনা করে। কয়েকটি মাদরাসা পরিদর্শনে গিয়ে দেখেছি অনেক শিক্ষার্থীর টুপি নোংরা ও ছেঁড়া। তাই সেসব দরিদ্র শিক্ষার্থীর জন্য টুপি উপহার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাদরাসার শিক্ষার্থীদের টুপি উপহার দেওয়া হবে।
.png)