ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১ জানুয়ারি ২০২৫
নেত্রকোণায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা। ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল।

বুধবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে নেত্রকোণা পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হয়। পরে পারলা এলাকা থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। 

এ সময় মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Advertisement

এছাড়াও জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!