ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ১১ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে অর্ণব রায় (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্ণব রায় ওই গ্রামের উজ্জ্বল রায়ের ছেলে।

ওই শিশুর বাবা উজ্জল রায় জানান, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরের পানিতে অর্ণবকে ভেসে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!