[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামে একটা ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডিত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নের বাড়ীরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
.png)
কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালে পরকীয়ার জের ধরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন স্বামী মোক্তার আলী।
সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!