বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে প্রধান ফটকের ভেতরে ‘রহস্যজনক’ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের সামনে এই বিস্ফোরণের পর আইনজীবী ও বিচারকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।
.png)
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম জানান, বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।