এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় সার্বিক মূল্যায়নে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় শ্রেষ্ঠত্বের স্বীকৃত স্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
.png)
জানা যায, গত জুলাই মাসে পঞ্চগড় জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই পঞ্চগড় জেলা এই স্বীকৃতি অর্জন করেছেন বলে জানা গেছে।
এদিকে রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে পঞ্চগড় পুলিশের এই শ্রেষ্ঠত্ব জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা ও কার্যকর পুলিশি তৎপরতা একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন পঞ্চগড়ে মানুষ৷
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন,আমরা পুলিশ বাহিনী জনগনের সেবার জন্য কাজ করি। আমি পঞ্চগড় যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আমার অপর অর্পিত দায়িত্ব পালন করার। আমরা জেলা পুলিশ চেষ্টা করছি এ জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করার৷ আমি সবার সহযোগীতা কামনা করছি।