শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত জুয়েল রানা ওই এলাকারই খানজাহান আলীর ছেলে। বর্তমানে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, বিস্ফোরণে আহত ব্যক্তি নিজে ককটেল বহন করছিলেন নাকি এটি কোথাও লুকিয়ে রাখার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করে দেখছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)