মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় লঞ্চঘাট এলাকা থেকে নৌকা বাইচের প্রতিযোগিতা শুরু হয়। ৯টি নৌকায় সদর উপজেলার ৯টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।
বাইচে অংশগ্রহণকারীদের নিরাপত্তার সুবিধার্থে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল নৌ-বিহারে উপস্থিত ছিল। মিনিপার্ক সংলগ্ন এলাকায় নৌকা বাইচ সমাপ্ত হলে প্রথম স্থান অধিকার করে মাহবুব সিকদার নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ, দ্বিতীয় স্থান অধিকার করে চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ এবং তৃতীয় স্থান অধিকার করেন সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ।
.png)
মিনিপার্কে বিজয়ীদের পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মহসিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য অফিসার মো. এনামুল হকসহ আরো অনেকে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।