নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন মোশাররফ হোসেন। গ্যাসলাইন ব্রিজ এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।