ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে লুট হওয়া ১৯৭ বস্তা সারের তদন্ত প্রতিবেদন জমা 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৫ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে লুট হওয়া ১৯৭ বস্তা সারের তদন্ত প্রতিবেদন জমা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব।

এর আগে রোববার (২৩ আগস্ট) সকালে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ নামক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকেরা প্রায় ১৯৭ বস্তা সার নিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি)-কে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করে।

Advertisement

বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুট।কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১৯৭ বস্তার মধ্যে এরইমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।  ডিলারকে  কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!