ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৯ আগস্ট ২০২৬
ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা
ছবি: ডেইলি বাংলাদেশ

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। সেতু পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থী চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে সেতুটির কোথাও ৪ ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছে। যার কারণে সেতুতে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন করপোরেশন।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি ওঠায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাঙ্গামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যে কোনো মাধ্যমে সহজে যাওয়া যায়। বর্তমানে সেতুটি ‘সিম্বল অব রাঙ্গামাটি’ হিসেবে দেশবিদেশে পরিচিতি লাভ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!