[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দোকান থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
.png)
সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!