ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নজরুল

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নজরুল
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুর জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন জামাল উদ্দিন বিদ্যুৎ আর সাধারণ সম্পাদক করা হয়েছে নজরুল ইসলাম মৃধাকে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটির নাম ঘোষণা করেন। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা প্রদান করেন তারা।

জেলা যুবদলের পাঁচ সদস্য কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে কমিটিতে লিয়াকত হোসেন সিনিয়র সহসভাপতি, নাজমুল হক বাদল যুগ্ম সাধারণ সম্পাদক ও আতিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

Advertisement

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা বলেন, বিএনপি পরিবারের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমার রাজনৈতিক অভিভাবক জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন যুবদলের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। যারা রাজপথে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল তাদের নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করবো। সরকারের নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাব।

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইকে। আপনারা জানেন যে পাঁচজনকে কমিটিতে দেয়া হয়েছে, তারা গত ১৭ বছরে হামলা-মামলা, নির্যাতন সহ্য করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জেলার মাঠেঘাটে ছিলাম। আর সেই ত্যাগিদের মূল্যায়ন করা হয়েছে। গত ১৭ বছরে যেই ত্যাগী নেতাকর্মীরা আমাদের সঙ্গে ছিলেন পূর্ণাঙ্গ কমিটিতে তাদের প্রথম মূল্যায়ন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!