ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বকশীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি ও পুত্রবধূর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ১০ অক্টোবর ২০২৬
বকশীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি ও পুত্রবধূর
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি উফেজা বেগম ও পুত্রবধূ ফরিদা বেগম নিহত।। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ এবং এর হেলপারকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। শনিবার সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও এর হেলপার মহিউদ্দিনকে আটক করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জামালপুর/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!