ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঁঠালিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জামাল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১৯ অক্টোবর ২০২৬
কাঁঠালিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জামাল
কাঠালিয়ায় মন্দির পরিদর্শনে গেলে এমপি রফিকুল ইসলাম জামালকে ফুলেল শুভেচ্ছা জানান সনাতনী ধর্মাবলম্বীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি পূজার প্রস্তুতি, পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে রফিকুল ইসলাম জামাল বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!