ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এইচএসসিতে জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ
ছবি: ডেইলি বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় শীর্ষস্থান অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে।

জেলার অন্য দুটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ থেকে ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ।

অন্যদিকে, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ৭৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ৬১ দশমিক ১৫ শতাংশ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনের তত্ত্বাবধানে এ সাফল্য অর্জিত হয়েছে।

সফল শিক্ষার্থীরা এ ফলের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেছে। অধ্যক্ষ মো. ইয়াছিন আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!