[ দেশজুড়ে ]
কেন্দুয়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনার কেন্দুয়ায় দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং আমিষের ঘাটতি পূরণে মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নিষিদ্ধ ৮২টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকার মতো হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলিপাড়া এলাকা ও চিরাং ইউনিয়নের কালিয়ান বিলে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
তিনি জানান,দেশীয় মাছ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!