ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে ইয়াবাসহ যুবক আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ৮ নভেম্বর ২০২৬
লালমোহনে ইয়াবাসহ যুবক আটক
লালমোহন থানায় আটককৃত মাদক ব্যবসায়ী মো. আল আমিন ফরাজী। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, শনিবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মুন্সি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন ফরাজী ওই এলাকার মো. সেলিম ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ও নুর আমিন সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ওই এলাকার করিম মুন্সি বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন ফরাজীকে আটক করা হয়। ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ওসির তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এরপর রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!