ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মনপুরায় নিখোঁজ শিশু সিয়ামের অপেক্ষায় পরিবার

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ৯ নভেম্বর ২০২৬
মনপুরায় নিখোঁজ শিশু সিয়ামের অপেক্ষায় পরিবার
মনপুরায় নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী মো. সিয়াম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরা উপজেলায় মাদরাসা থেকে মো. সিয়াম নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রোববার সকালে মাদরাসায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে যায় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সিয়াম উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা মো. বশির উল্লাহ এবং হাজেরা বেগম দম্পতির সন্তান। সে মনপুরা মারকাজুল উলুম ইসলামিয়া এতিমখানা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

মাদরাসার শিক্ষক শিহাব মাওলানা শিশুটির পরিবারকে জানিয়েছেন, গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে সিয়াম মাদরাসায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশু সিয়ামের সন্ধান পাননি। পরিবারের পক্ষ থেকে শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেলে অথবা কোথাও দেখে থাকলে ০১৭৪০৩৬৩০৭৫ এবং ০১৩৪৮২৬৩৮১৬ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এ জন্য স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবারটি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!