[ দেশজুড়ে ]
চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ মনপুরার ফরহাদ, উদ্বিগ্ন পরিবার
মনপুরার নিখোঁজ যুবক ফরহাদ। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১ অক্টোবর দুপুরে ঢাকার আবদুল্লাহপুর থেকে চট্টগ্রামগামী বাসে রওনা হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।
জানা গেছে, গত ১১ অক্টোবর দুপুর ১২টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠেন ফরহাদ। যাত্রাপথে ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজনরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি।
নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরা উপজেলার বাসিন্দা। দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এখন সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।
ডেইলি-বাংলাদেশ/ভোলা
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!